নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে বেলুন ও কবুতর উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি জেলা সমন্বক এম এ সালাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মোতাহার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়ন্ত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি, ডিপো মালিক, খাবার উৎপাদনে স্বীকৃতি রাখায় সম্মননা প্রদান করা হয়।