বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন 

রিপোর্টার- / ৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.সারাদেশের মত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপিত হচ্ছে। বুধবার দিবসটি উপলক্ষে সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। একে একে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিভিল সার্জন, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, বিাগেরহাট প্রেসক্লাব, পানি উন্নয়ন বোর্ড, ঘাটগম্বুজ প্রত্নতত্ব, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন।  পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন, বিএনপি নেতা এমএ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু প্রমুখ।  পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ