কুলসুম আকতার পুতুল, শরণখোলা। পবিত্র রমজান মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে তালুকদার আম্বিয়া ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় চার শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে তালুকদার বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ট্যাং ও চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের পরিচালক সাবেক ইউপি সদস্য জনাব মিলন তালুকদার ও শাওন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীরা। বিতরণ কার্যক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।রমজানের শুরুতেই এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তির ছাপ দেখা যায়। সহায়তা নিতে আসা এক নারী জানান, “রোজার মাসে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো।”ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রতিবছরের মতো এবারও জনাব মুকুল তালুকদার ও ইমরান তালুকদারের আর্থিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের প্রতিনিধিরা।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।রমজানের পবিত্রতাকে সামনে রেখে এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।