বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫’শতাধিক পরিবার পেল ঈদ উপহার

রিপোর্টার- / ১৪৯ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হাসেমখার হাট এলাকার ৫ শতাধিক মানুষের মাঝে শাড়ি, লুঙ্গী উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের মুখ্য সমন্বক ও সংগঠক ড. কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক সমন্বক ড. এসএম রহমান হালিম তনু, উপজেলা বিএনপির যূগ্ন সাধারন সম্পাদক আবজাল হোসেন জমাদ্ধার, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর ডিয়ার, সহ সভাপতি খান হায়দার আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে মোরেলগঞ্জ উপজেলা সদরে অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ করে।

আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ