বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে কৃষকদের নিয়ে ধ্রুবতারার উঠান বৈঠক

রিপোর্টার- / ৪১৫ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,

কৃষকদের অভিজ্ঞতা বিনিময় ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক। সোমবার (১৩ অক্টোবর ) ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

আয়োজনে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কৃষকদের মতামত গ্রহণ করা হয়। বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন মল্লিক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট সদর উপজেলা), ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজী মাহফুজুর রহমান এবং ইয়্যুথ এন্ডিং হাঙ্গারের মোহাম্মদ শাহেদ।

বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জুম্মান শেখ। সমাপনী বক্তব্য রাখেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর।

এ সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান ও সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক শিয়াতুল ইসলাম সাব্বির, ইয়াসিন নকীব, রাবিউল ইসলাম, সাজিদ ফকির, ফারজানা আক্তার জেমী, বাধন মোল্লা, মারিয়া আফরিন মৌ, সাগর, মাসুম, তারেক ও মোহাম্মদ বাইজিদ প্রমুখ।

কৃষকদের মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ