শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক

বাগেরহাটে গণপিটুনিতে একজন নিহত, আহত ৩

রিপোর্টার- / ৩৬৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরি করত এসে গনপিটুনির শিকার হয়েছেন চোর চক্রের চার সদস্য। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই চক্রের সদস্য মো. মতিয়ার রহমান (৪৫) নিহত হয়েছেন।  মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. মতিয়ার রহমান (৪৫) বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮),ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০)ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮।
স্থানীয়দের বরাত দিয়ে মহিশপুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তালেবুল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে একটি মিনি ট্রাক নিয়ে চোরচক্রের সদস্যরা বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। পালানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানায় স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মতিয়ার নিহত হয়েছেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
মোরেলগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোশ চন্দ্র বলেন,“গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ