বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা 

ভিপি নূরের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

রিপোর্টার- / ৩০৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আটক পূর্বক শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার বিকেল ৪টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

এসময়, বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকর বিষয়ক সম্পাদক ফাতেমা রেসা, জেলা কমটির যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, বাগেরহাট যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সজীব সরদার, বাগেরহাট ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ইমরান শেখ প্রমুখ।

বক্তারা বলেন, গণধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে আমাদের নেতা নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ