সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে ইসলামী আন্দোলন নেতাদের সাথে গনমাধ্যমকর্মীদের সাথে

রিপোর্টার- / ৩১৭ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের দাবিতে গন সমাবেশ উপলক্ষে গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা করেছে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। এসময়, ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি শেখ আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা নাসরুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত।

দলটির নেতারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট রেল রোড চত্বরে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল, গনহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া বক্তারা পিআর পদ্ধতি ও চারটি আসন বহাল রাখার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, শনিবারের সমাবেশ উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু সুষ্ঠুভাবেই হবে। এছাড়া সমাবেশে আমরা রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের দাবিতে আরও বেশি জনমত ঘটনের চেষ্টা করা হবে।

এদিকে বাগেরহাটে চারটি আসন রক্ষার স্বার্থে উচ্চ আদালতে রিট করার ঘোষনা দেন মতবিনিময় সভায় উপস্থিত ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিয়ার রহমান।

তিনি বলেন, চারটি আসন বাগেরহাটবাসীর অধিকার। আর অধিকার রক্ষার জন্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বাগেরহাটবাসীর পক্ষে আমি খুব শীঘ্রই বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে রিট করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ