মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত

স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা

রিপোর্টার- / ২৮৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পতাকা র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকিরের নেতৃত্বে বাগেরহাট কেন্দ্রীয় বস টার্মিনাল থেকে এ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে এক পথসভায় মিলিত হয়।র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান দেন। পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তারা অভিযোগ করেন, বিগত সময়ের শাসনামলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ