সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোকালয় থেকে জীবিত সুন্দরবনের মায়াবী হরিণ উদ্ধার মোংলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না করা হলে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে  মোরেলগঞ্জের পঞ্চকরণে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের কাশিমপুর বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা বাংলাদেশ মুসলিম লীগ এমপি প্রার্থীর সাথে ফকিরহাট সাংবাদিকদের মতবিনিময় বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ ভারতের কারাগারে থাকা ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

রিপোর্টার- / ২২৭ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

নিজস্ব প্রতিবেদক. বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে এফবি শুভযাত্রা নামের একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। শনিবার রাতে আটক জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে।

আটক ভারতীয় জেলেরা হলেন- চন্দ্র  দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাদের সবার বাড়ি কোলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ১৪ জন জেলেসহ একটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন।  ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রয়েছে। যা নিলামে বিক্রি করা হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুইটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করে নৌবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ