বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

শরণখোলায় দুর্গোৎসব পালনে সম্প্রীতি সমাবেশ

রিপোর্টার- / ৩৮০ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শরণখোলা প্রতিনিধি.  শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় এক ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলা সদরের রায়ন্দা বাজার কেন্দ্রিয় হরি মন্দিরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের অপ্রীকর ঘটনা না ঘটে সেব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান নেতৃবৃন্দ। এবছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মোট ২২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। পিএফজির অ্যাম্বাসেডর ও শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক ইসমাইল হোসেন লিটন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ওবায়দু হক, রাযেন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নূরুজ্জামান মীর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ কুমার দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ