বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টার- / ১১৮ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বাগেরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জনসাধারনকে সচেতন করতে সচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাট জেলা হাসপাতাল চত্তরে থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, সিভিল সার্জন ডা. মো, মাহবুবুল আলম, পৌরসভার প্রশাসক ডক্টর ফখরুল হাসান, জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান টুটুলসহ বিভিন্ন শ্রেনীপেশাজীবী ।

পরে “ আমার অঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে  জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন  করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান,বাগেরহাটে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অভিযানে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের ওপর গুরুত্ব দিতে হবে। ‘নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি সরিয়ে ফেলার আহ্বান জানান। সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ