বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে তিন জামাত

রিপোর্টার- / ২২৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে মসজিদ প্রাঙ্গনে। ষাটগুম্বজ মসজিদে প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটের ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

মুসল্লীদের আধিক্যের কারণে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো: খালিদ, তিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমাম থাকবে মো: নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো: এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট।   ঈদকে ঘিরে ইতোমধ্যে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতে সৃষ্টি করছে এক ভিন্ন আবহ।

বাগেরহাটের প্রত্নতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। নতুন এবারও  তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তিন জামাতে মোট ছয় হাজার মুসল্লী নামাজ আদায় করবেন এখানে। মসজিদের ভেতরে একসাথে দেড় হাজার ও বাইরে ৫ শতাধিক মানুষের নামাজের ব্যবস্থা থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ