রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রমের উদ্বোধন রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ঘটনায় খুলনা অঞ্চল জামায়াতের গভীর শোক প্রকাশ সড়ক দূর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪ : মোংলায় একই কবরস্থানে শায়িত হলেন পরিবারের ৯ সদস্য    বাগেরহাট পৌরসভায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ হাজার অসহায় পেল ঈদ উপহার সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাস সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৩, প্রধানমন্ত্রীর শোক বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লক্ষ ইট ধংস বাগেরহাটে জনবল সংকটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ভাটা   শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, সুন্দরবনে অবমুক্ত বাগেরহাটে এমপির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় 

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে গন জমায়েত মিছিল  ও সমাবেশ

রিপোর্টার- / ১৯১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন পযায়ের নেতাকর্মী। মিছিল ও সমাবেশে হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেন।

মিছিলে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নিযাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এম এ সালাম। তিনি নিজেও জেলজুলুমের শিকার হয়েছেন। আমরা চাই দুর্দিনের পরীক্ষিত নেতা বাগেরহাট-২ আসনে বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের বিকল্প নেই। তাকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ