শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক

বাগেরহাট পৌরসভায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ হাজার অসহায় পেল ঈদ উপহার

রিপোর্টার- / ৯১ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। বুধবার (১৩ মার্চ) সকালে বাগেরহাটের সরুই এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা বুলগান হোসেন, সাবেক ছাত্রনেতা এসএম মোহাইমিনুল মুনসুর সজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ সালাম বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।” তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিটে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপহার পেয়ে অনেক অসহায় পরিবার আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ এলাকায় মানবিকতা ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ