বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি

রিপোর্টার- / ৪১ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। যদি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস দমন, অনলাইন জুয়া, চোরাচালান ও হানিট্রাপ, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ধর্ষণ হলে ২৪ ঘন্টার মধ্যে আসামী ধরতে হবে। ১৫ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট প্রদান করতে হবে। সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না বলে হুশিয়ারী দেন রেঞ্জ ডিআইজি।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারেরর কার্যালয়ে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান আরও বলেন, জনগন যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য যা যা করা প্রয়োজন সবই পুলিশ করবে। সেই সাথে সাংবাদিকরা যাবে পেশাগত তথ্য খুব সহজে পেতে পারে সেজন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন এই কর্মকর্তা।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আবু রাসেল, সহকারি পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় নতুন পুলিশ লাইন্স-এ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গাছের চারা রোপন করেন তিনি।
বিকেলে পুলিশ লাইন্স মাঠে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা পুলিশ সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় জেলা পুলিশ একাদশ ৩-২ গোলে বাগেরহাট প্রেসক্লাব একাদশকে পরাজিত করে।
খেলা শেষে সন্ধ্যায় খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।এসময় পুলিশ সুপারসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ