শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক

নুরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিবের নিন্দা, তদন্তের আশ্বাস

আলোর পথে ডেস্ক- / ৩৭৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে এ কথা জানান শফিকুল আলম।


শফিকুল আলম বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন।


তিনি বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।

প্রেস সচিব আরও বলেন, যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস আপনারা দেখেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নুরসহ গণঅধিকার পরিষদের সবাই ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেফতার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলার ঘটনাটিও তদন্ত করা হবে।

এর আগে রাত ৯টার দিকে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের বিষয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ