রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের পঞ্চকরণে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের কাশিমপুর বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা  বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা বাংলাদেশ মুসলিম লীগ এমপি প্রার্থীর সাথে ফকিরহাট সাংবাদিকদের মতবিনিময় বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ ভারতের কারাগারে থাকা ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫  কালো চিলের রং ধারণ করে ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে, ডানাসহ ছিড়ে ফেলবেন-জামায়াত আমীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার- / ২০২ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) জেলা শহরের স্বাধীনতা উদ্যানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাগেরহাট গ্রীণহার্ট স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রেহেনা আক্তার, বাগেরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসম্মৎ রাজিনা খানম, গ্রীণহার্ট স্কুলের সভাপতি শেখ শাহেদ আলী রবি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ দেন।পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ