মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার- / ২৯৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।দিনটি উপলক্ষে সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দশানি ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। মুহুর্তেই কয়েক হাজার নেতাকর্মীর মিলন মেলায় পরিনত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ননীয় নির্যাতন করেছে। আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির অগনিত নেতাকর্মী শহীদ হয়েছে। আহত হয়ে জীবন-মৃ্ত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকের এই খুশির দিনে আমরা সকল নিহত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট নির্মানে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুরপাড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতার ছবি, দলীয় পতাকা ও বিভিন্ন রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন।

দীর্ঘদিন পরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উন্মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পেরে খুশি দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ