শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী শরণখোলায় নবনির্মিত মসজিদের রড-সিমেন্ট চুরি, গভীর রাতে ভরাট বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মত কর্মবিরতি অব্যাহত মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের যোগদান জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে-শেখ মনজুরুল হক রাহাদ কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক–জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান প্রবাসীর সহায়তায় শরণখোলার এতিমখানায় নতুন শ্রেণীকক্ষ, টিনের ছাউনিতে ফিরল স্বস্তি বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ  মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি- ফরিদুল ইসলাম বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অব্যাহত

বরিশালে ইয়াবা পাচারেরকালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রিপোর্টার- / ২০২ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  ইয়াবা নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হয়েছেন মাদক পাচারকারী চক্রের এক সদস্য। তবে নিহতের সাথে থাকা অপর যুবক দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ আটক হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। সেই সাথে মোটরসাইকেল থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন।
তিনি জানান, নিহত মাদক পাচারকারী কেএম মশিউর রহমান অরিন বাবু নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আটক ফারদিন মিয়া (২৩) বরিশাল নগরের হজরত কালুশাহ সড়কের বাসিন্দা লাল মিয়ার ছেলে।
ছগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ট্যুরের নামে ইয়াবার চালানটি বরিশালে নিয়ে আসার খবর জানতে পারে। ফলে এ তথ্যের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের সদস্যরা বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবস্থান নেয়। কিন্তু ইয়াবার চালান নিয়ে বাবু ও তার সহযোগীর যথা সময়ে বরিশালে না পৌঁছানোয় ম্যানুয়ালি খবর নিয়ে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনার খবর জানতে পারে ডিবি পুলিশ। যে সড়ক দুর্ঘটনায় বাবুকে বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এবং বাবু ঘটনাস্থলে নিহত হন।পরে বাবুর মরদেহ সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করানো হয়। পাশাপাশি বাবু ও ফারদিনের দুটি মোটরসাইকেল একটি পিকআপে তুলে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরবর্তীতে বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মসজিদের সামনে পিকআপটির পথরোধ করা হয় এবং সবাইকে ইয়াবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ফারদিন স্বীকার করে তার মোটরসাইকেলের চেসিসের ভেতরে কৌশলে ইয়াবা রাখা হয়েছে। পরে মেকানিক দিয়ে চেসিস খুলে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তবে আটকের সময় ফারদিন দাবি করেছেন নিহত বাবু মাদক কারবারির ও সেবনের সাথে আগে থেকেই জড়িত। ইয়াবাগুলো তার ছিল এবং মোটরসাইকেলে ইয়াবা বহনের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন বলেন, এরা পরস্পর যোগসাজশে ট্যুরের নামে ইয়াবাগুলো এনে বরিশালে বিক্রি করতে চেয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। মামলায় ফারদিনের জিম্মা থেকে ইয়াবা উদ্ধার হওয়ায় তাকে আসামী করা হবে আর বাবু মৃত্যুবরণ করায় তাকে আসামী করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ