শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

শরণখোলায় নবনির্মিত মসজিদের রড-সিমেন্ট চুরি, গভীর রাতে ভরাট

রিপোর্টার- / ১৬২ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

কুলসুম আক্তার পুতুল, শরণখোলা প্রতিনিধি. বাগেরহাটের শরণখোলা নবনির্মিত একটি মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড ও সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি ভরাট করা জায়গায় গভীর গর্ত করে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে (৪ই ফেব্রুয়ারি)উপজেলার খুড়িয়াখালী গ্রামে মানুষরূপী অমানুষের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের নির্মাণকাজের দেখা শোনার দায়িত্বে ছিলেন মামুন পহলান।  তিনি বলেন, ঘটনার দিন রাত আনুমানিক ১২টা পর্যন্ত তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি চলে যাওয়ার পর গভীর রাতে কে বা কারা মসজিদের পাশের আইল কেটে রড ও সিমেন্ট চুরি করে এবং ভরাট করা স্থানে বড় একটি গর্ত করে রেখে যায়। সকালে এসে তিনি এসব দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।

মসজিদ কমিটির সভাপতি পান্না মিয়া ফরাজি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায় পাওয়ার পর জমির পরিমাপ সম্পন্ন করে পরবর্তী জমিতে বালু ফেলে মসজিদের কাজ শুরু করা হয়। কাজ চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি নিশ্চিত নন, তবে পুলিশের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। মসজিদ কমিটির সেক্রেটারি আলমগীর পহলান দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এবং ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ