নিজস্ব প্রতিবেদক. গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২এপ্রিল) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড এলাকা ঐক্যজোটের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিশু হাসপাতাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা ওয়াদুদ, এনসিপির জেলা আহ্বায়ক আনোয়ার মোর্শেদ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সাদ্দামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
বক্তারা বলেন, দুটি ভোটের একটিকে বৈধ আর অন্যটিকে অবৈধ তা হতে দেওয়া যাবে না। গণভোটের মাধ্যমে যে রায় আসবে তা সম্মান জানিয়ে দেশ পরিচালনা করতে হবে। একই পরিবেশ ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভোটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। আমাদের এই দাবি মেনে না নিলে আমরা রাজপথেই থাকবো। গণভোটের দাবি বাস্তবায়ন না হলে রাজপথেই আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।