শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষ ফাদার রিগনের কাছে ঋনী শরণখোলায় নবনির্মিত মসজিদের রড-সিমেন্ট চুরি, গভীর রাতে ভরাট বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মত কর্মবিরতি অব্যাহত মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের যোগদান জামায়াতে ইসলামীর মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে-শেখ মনজুরুল হক রাহাদ কালো টাকা ও পেশি শক্তির কারণে এলাকায় আতঙ্ক–জামায়াত নেতা অধ্যাপক মশিউর রহমান প্রবাসীর সহায়তায় শরণখোলার এতিমখানায় নতুন শ্রেণীকক্ষ, টিনের ছাউনিতে ফিরল স্বস্তি বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ  মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি- ফরিদুল ইসলাম বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অব্যাহত

আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে ধানের শীষে ভোট দিন

রিপোর্টার- / ২১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করুন। আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আপনাদের সেবক হয়ে থাকতে চাই এবং কয়রা-পাইকগাছা উপজেলাকে আধুুনিক উপজেলায় রূপান্তর করতে চাই। আসুন উন্নয়নের স্বার্থে আজ থেকে সবাই সবার জায়গায় থেকে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে গ্রাম থেকে গ্রামান্তরে জনসাধারণের দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করুন। বিশাল নির্বাচনী জনসভায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

০২ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল ৪টায় পাইকগাছার লস্কর ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা লস্কর আলমতলা বাজারে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান করিম গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে ৫ আগস্টের পর বিএনপি দেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছে। এই অঞ্চলের কোনো সনাতন সম্প্রদায়ের ভাই-বোন বলতে পারবে না যে তাদের জানমালের ক্ষতি হয়েছে। আমাদের নেতাকর্মী সর্মথক তাদের পাশে দাড়িয়েছে। বিএনপি কখনোই এ দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় বা অত্যাচার করেনি। সকল ধর্মের ভাই-বোনদের বলছি, দেশের ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দেয়া স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আপনি ও আপনারা এগিয়ে আসুন।

অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা সদস্য সচিব এস এম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি রায়, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, মো: আনারুল কাদির, হাবিবুর রহমান মোল্লা, আজিজ গাইন, মুস্তাকিন বিল্লাহ, হুসাইন জমাদ্দার, মো: রহমান জমাদ্দার, হজরত আলী, হাবিবুল্লাহ, নজরুল গাজী, হোসাইন কুদ্দুস, মুরশিদ আলামিন, রবিউল গাইন, শংকর, আকবর, রবি সানা, আব্দুল হান্নান প্রমুখ।

রাতে পাইকগাছার চাঁদখালী চৌমুনী বাজারে বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারনের উপস্থিতিতে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মনি মোল্লা, হুরায়রা বাদশা মামুন গাজী, কামরুল সানা, মিজান মোল্লা, মুরাদ হোসেন, সাইদুর রহমান, , আব্দুর রব গাজী, আব্দুল হামিদ, আলমগীর সরদার, রবিউল ইসলাম, ছমির গাজী, হোসেন ঢালী, আব্দুস সালাম মোল্লা, ইদ্রিস ঢালী, রোকন সরদার, মাসুদ রানা, মতিয়ার রহমান, আজারুল ইসলাম, রব গাজী, তাপস মন্ডল, আলাউদ্দিন সানা, সুব্রত মন্ডল প্রমুখ।

ক্যাপশন: পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নবাসীর বিশাল নির্বাচণী জনসভায় বক্তব্য রাখছেন খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ