সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক- / ৩৪২ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল মহিলা চ্যাম্পিয়নশিপে ভুটানের সাথে ১-১ গোলে ড্র করে শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের অপর ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

এর আগে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সৃষ্ট আক্রমণে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন পূর্ণিমা মারমা।

১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রানীকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন ভুটানের চোর্টেন জাংমো। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েও স্কোর লাইনে কোন পরিবর্তন আনতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।

এর আগে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় দেয় বাংলাদেশ। ফিরতি লিগে নেপালকে আবারও উড়িয়ে দেয় তারা। ৪-১ গোলে জয় পায় বাংলাদেশ।

আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ