বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

আলোর পথে ডেস্ক- / ৩৫৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন। ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই তারকা। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ কনসার্ট করবে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমনটা জানান তাহসান। সেখানে একটি ফটোকার্ড শেয়ার করেন যেখানে তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউল ও উল্লেখ করা হয়।

কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর থাকছে শো। এছাড়াও ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে এবং ২৭ সেপ্টেম্বর পার্থ-এ। বলা বাহুল্য, পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন দেশের এই গায়ক।

সামাজিকমাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, যারা তার কনসার্টের অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ